ছবি : সংগৃহিত
রাজনীতি

আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সবসময় কর্মসূচি ছিল এবং থাকবে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

আরও পড়ুন : খুবই সতর্ক থাকতে হবে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের পর তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগে ইউনিয়নে-ইউনিয়নে পদযাত্রা করেছে তারা। আপনারা দেখেছেন যে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি-ঘোড়া পুড়িয়েছে তারা। সেখানে তাদের অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আওয়ামী লীগ রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেয়ে হামলা-মামলায় ব্যস্ত, বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের এমন মন্তব্যর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আগে থেকে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য কী? এখনও তো রমজান আসেনি।

আরও পড়ুন : বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

তিনি বলেন, রমজান আসতে একমাস বাকি। তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া। অসৎ ব্যবসায়ী-মজুতদারদের উৎসাহ দেওয়া যে তোমরা দাম বাড়াও, বিএনপি তোমাদের সঙ্গে আছে, থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দলের জন্য কোনো রাজনীতি করে না, রাজনীতি করে নিজেদের জন্য, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। তারা যেভাবেই হোক ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। কাউকে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

আরও পড়ুন : মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্তে রিট

ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি ফরাসি কোম্পানি সরবরাহ করেছে।

এটি কেমন কাজ করছে, তা জিজ্ঞাসা করেছেন তিনি। আমি বলেছি, সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হয়। শুরুতে কিছু ছোটোখাটো সমস্যা ছিল, এখন সেগুলো নেই।

আরও পড়ুন : আহ্বায়ক কমিটিতে সজীব ওয়াজেদ জয়

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট খুব ভালোভাবে চলছে। আমাদের সরকার এখন একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে সেটি নিয়েও আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে সেটির জন্য অফার দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা