রাজনীতি

বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি কে ইঙ্গিত করে বলেছেন, এখানে একটা দল আছে। সারা বাংলাদেশে আছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করে। সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে। আন্দোলনে জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়। আন্দোলনে মানুষ থাকতে হবে। তাদের আন্দোলনে নেতাকর্মিরা আছে। তারা সাধারণ জনগণকে নামাতে পারেনি। কারণ শেখ হাসিনার উন্নয়ন অর্জন সারা দুনিয়ায় সমাদৃত।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য। বেশি টাকায় আমদানি করে আমরা কম টাকায় বিক্রি করছি। জিনিস পত্রের দাম বেড়ে গেছে। আমাদের কোনো দোষ নেই। আমরা মূল্য দিচ্ছি। দোষ বড় বড় শক্তির, তারাই আজকে সারা বিশ্বকে সংকটে ফেলেছে। শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছে। কয়েক দিন আগে আইএমএফ বলেছে বাংলাদেশ ৩৫তম অর্থনৈতিক দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানে ২ সপ্তাহের আমদানির ডলার নেই । পাকিস্তান তলানীতে নেমেছে। বাংলাদেশ শ্রীলংকা হবেনা। বাংলাদেশ দুঃসময়ে শ্রীলংকা সহ কয়েকটি রাষ্ট্রকে ঋণ দিয়েছে।

দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, যারা কর্মিদের থেকে টাকা দিয়ে চাকরি দেয় তারা ভালো মানুষ না। নেতা হয়ে গরিবের থেকে টাকা নিয়ে চাকরি দিলে ওই টাকা তার পরিশোধ করতে ১০ বছর লেগে যাবে। এই কথাটা ভেবে দেখবেন সবাই। আমার ও সরকারের দুর্নাম হয় এমন কাজ করবেননা। মানুষের মনের ভাষা,চোখের ভাষা বুঝতে হবে। বুঝতে না পারলে ভুল করবেন। নির্বাচনে তার প্রমাণ পাবেন।

আরও পড়ুন: সন্ধ্যায় আসছেন ডেরেক শোলে

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে তাদের হারানোর কোনো শক্তি বাংলাদেশে নেই। বাংলাদেশ, গণতন্ত্র,উন্নয়ন ও মুক্তিযুদ্ধের শক্তিকে কে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায় জনগণ।

নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম শীপার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেতুমন্ত্রীর ভাগনে সিরাজীস সালেকিন রিমন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান প্রমূখ।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও উপজেলার ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও মোশারেফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪০৯জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা