ছবি : সংগৃহিত
জাতীয়

তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

সান নিউজ ডেস্ক : ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামেলিয়ার্স এ সময় তার সাথে ছিলেন।

আরও পড়ুন : গঠিত হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ড্যানিশ রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেন।

বাংলাদেশের সীমান্তবর্তী জেলার নান্দনিক টিউলিপ ফুলের চাষ দেখে তারা অভিভূত। ডেনমার্কের রাষ্ট্রদূতকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফুলচাষিরা বরণ করেন।

টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত প্রান্তিক পর্যায়ের ২০ জন নারীর সাথে কথা বলেন রাষ্ট্রদূত। টিউলিপ চাষ ও আগামী পরিকল্পনা নিয়ে তারা কথা বলেন। এসময় অতিথিদের ফুলচাষি নারীরা টিউলিপ ফুল দিয়ে বরণ করেন।

আরও পড়ুন : ১৫ লাখ পরিবার পা‌বে ৫০ হাজার

ড্যানিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মতো জায়গায় টিউলিপের চাষ হচ্ছে, তা দেখে আমি খুবই আনন্দিত। এ ফুল সাধারণত শীতপ্রধান দেশগুলোতে হয়ে থাকে। বাংলাদেশের সীমান্ত এলাকায় যারা এ ফুল চাষ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, তারা যেন একতাবদ্ধ থাকেন, যাতে এ কাজ আরও ছড়িয়ে দিতে পারেন। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে, পিকেএসএফ ও ইএসডিওকে এ ফুল চাষের উদ্যোগ গ্রহণের জন্য বিশেষ ধন্যবাদ জানাই।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা

ইফাদ কান্ট্রি ডিরেক্টর বলেন, তেঁতুলিয়ায় টিউলিপের বাগানে এসে খুব অভিভূত হয়েছি। এখানে এসে খুব ভালো লেগেছে। বিশেষ উৎসবের দিনগুলাতে এ টিউলিপ হতে পারে ভিন্ন আনন্দ।

ভৌগোলিক অবস্থানগত দিক থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটনে সম্ভাবনাময় জায়গা জানিয়ে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ উজ্জামান বলেন, আমরা এখানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাদ) সহযোগিতায় সীমান্ত গ্রাম দর্জিপাড়ায় নেদারল্যান্ডের টিউলিপ ফুল চাষের পাইলট প্রকল্প গ্রহণ করেছি।

আরও পড়ুন : যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

তিনি আরও জানান, বাণিজ্যিকভাবে ২০ জন নারীর হাতে ১০ প্রজাতির টিউলিপ ফুল ফুটিয়েছি। দর্শনার্থীদের নানা রঙের ফুলের সৌন্দর্য দৃষ্টি জুড়াচ্ছে । দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে বাহারি রঙের টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন বলেও জানান তিনি।

ইফাদের মেরিয়েল জিমার মেন, কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্টের (ইফাদ) মো. দেওয়ান আলমগীর, পিকেএসএফের সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফের ভ্যালু চেইন স্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মন্ডল ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা