ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা

সান নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা (আন্ডার সেক্রেটারি পদমর্যাদার) ডেরেক শোলে দু’দিনের সফরে ঢাকা আসছেন।

আরও পড়ুন : যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে, ডেরেক শোলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলরের দায়িত্ব পালন করছেন। তিনি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা আসছেন। তার সফরের আগেই ইউএসএআইডি’র একটি অগ্রবর্তী দল বাংলাদেশে এসেছে।

দলটি রোববার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছে। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখে আগামীকাল ঢাকায় ফিরে তারা ডেরেক শোলের কর্মসূচিতে যুক্ত হবেন।

আরও পড়ুন : ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে, ডেরেক শোলের ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। তার এই সফরটি এজেন্ডাভিত্তিক নয়।

তবে এ সফরে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া এবং মানবিক সহায়তার বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন : ফুল চাষিদের মুখে ফুটেছে হাসি

ডেরেক শোলের এই সফরে ইন্দো প্যাসিফিক কৌশল (আইপিএস), দ্বিপক্ষীয় বাণিজ্য, গণতন্ত্র, মানবাধিকার ও নিরাপত্তা ইস্যু আলোচনা হতে পারে।

এ সফরেও র‌্যাব এবং এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে গুরুত্ব দেবে সরকার।

মার্কিন এই কর্মকর্তা ব্লিঙ্কেনের পরামর্শ অনুযায়ী, বিশেষ কূটনৈতিক দায়িত্বও সামলে থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন গত বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডেরেক শোলের সফরের কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন : অঙ্গদানের প্রতিশ্রুতি দিলেন ৭ জন

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের শুরু থেকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক যেন ভিন্ন গতি পায়। ২০২২ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার এডমিরাল এইলিন লুবাচেরের সফরের এক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করেছেন। তার সফরের পরই টানাপোড়নের দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক দিকে মোড় নেয়।

এরপর ৭ থেকে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা সি ম্যাকডনাল্ড বাংলাদেশ সফরের কথা থাকলেও স্থগিত হয়।

আরও পড়ুন : মা-বোনসহ মরিয়মের বিরুদ্ধে ব্যবস্থা

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ম্যাকডনাল্ডের সফর বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই ডেরেক শোলে’র বাংলাদেশ সফরের তাৎপর্য আরও বেড়ে গেছে। দুই দেশই সফরটি গুরুত্বের সঙ্গে দেখছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা