ছবি : সংগৃহিত
রাজনীতি
রংপুর জেলা আওয়ামী লীগ

আহ্বায়ক কমিটিতে সজীব ওয়াজেদ জয়

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য।

আরও পড়ুন : বিকেলে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

রংপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ছায়াদত হোসেনকে (বকুল) আহ্বায়ক করা হয়েছে। এছাড়া তিন যুগ্ম আহ্বায়ক হলেন মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ।

আরও পড়ুন : আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

জেলার নতুন আহবায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম সদস্য হিসেবে আছেন। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেনও সদস্য হিসেবে রয়েছেন।

আরও পড়ুন : সেই নেত্রীর বিরুদ্ধে চার্জশিট

গণমাধ্যমকে যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বলেন, শনিবার কমিটি ঘোষণা করা হলেও আজ তা তিনি জানতে পারেন। ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তবে কবে নাগাদ সম্মেলন হতে পারে, তা তিনি জানাতে পারেননি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফার পরাজয়ের চার দিন পর অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা