ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশে ফিরলেন ফখরুল

সান নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষ করে পাঁচ দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

আরও পড়ুন : বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিএনপি মহাসচিব নিজ বাসায় পৌঁছেছেন।

গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন : উন্নত দেশগুলোও মন্দার কবলে

প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন ফখরুল। এরপর প্রতি বছরই তাকে যেতে হচ্ছে ‘ফলোআপ’ চিকিৎসার জন্য। তিনি সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন। তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা