রাজনীতি

আমরা সতর্ক অবস্থানে আছি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ক্ষমতায় আছি, শান্তিপূর্ণ পরিবেশ চাই। কোনো ধরনের অশান্তি চাই না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিদিনই সতর্ক অবস্থানে আছি, এটাই আমাদের কর্মসূচি।

আরও পড়ুন: ইভিএম নিয়ে নিশ্চিত নই

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার ক্ষমতায় থাকাকালীন কারো সহিংস আন্দোলনের জন্য জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে সরকার দায়ভার এড়াতে পারে না। তাই আগামী নির্বাচনকে ঘিরে যারা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করবে, আগুন-সন্ত্রাস করতে আসবে, সড়কে গাড়ি ভাঙচুর করবে ও আন্দোলনের নামে সহিংসতা করবে তাদের অপকর্মের সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ।

আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে

সেতুমন্ত্রী বলেন, বিএনপি উন্মুক্ত রাজপথ পেয়ে যা খুশি তাই করছে। তারা নিজেরা কিছু করতে পারেনি, তাই শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়েছে। তারা রাতের অন্ধকারে কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও নরসিংদীতে একটি সেতুর উদ্বোধনী ফলক ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। তারা ক্ষমতায় থেকে লুটেপুটে খেয়েছে, সেই খাই খাই ভাব এখনো যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল-আব্বাস সাহেবরা আন্দোলনের ডাক দিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যায়। এই অসুস্থতা কি রাজনৈতিক অসুস্থতা নয়? কেন আন্দোলনের ডাক দিয়ে তারা হাসপাতালে যায়? অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা অসুস্থ হয়ে গেছেন। বিএনপির সঙ্গে আমাদের কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নেই। আমরা ক্ষমতায় আছি, শান্তিপূর্ণ পরিবেশ চাই, কোনো ধরনের অশান্তি আমরা চাই না। বিশেষ কোনো দিনে নয়, শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিদিনই সতর্ক অবস্থানে আছি, এটাই আমাদের কর্মসূচি।

আরও পড়ুন: ইউক্রেনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

তিনি আরও বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে যা করণীয় তাই করা হবে। এখানে কোনো আপস নেই। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে কোনো আপস নেই। যারা এর বিরুদ্ধে দাঁড়াবে, তাদের আমরা প্রতিরোধ করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা