সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কথা শুনে বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন: খুব পজিটিভ আলোচনা হয়েছে

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ডোনাল্ড লুর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। হতাশা থেকে এখন তারা অসুস্থতায় পড়েছেন। ৫৪ দলের নেতারা ৫৪ মতে বিভক্ত। বিএনপির আসল নেতারা হাসপাতালে। আর পাতি নেতারা বলছেন, সুনামি নামিয়ে সরকার হটাবেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের সাগরের উত্তাল ঢেউ দূরে থাক নদীতেও ঢেউও তুলতে পারলো না বিএনপি। তারা আবার সরকার পতন ঘটাবে কীভাবে?

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হতাশায় বিএনপি জোটের বাজার ভেঙে যাচ্ছে। এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দুরাশার বাণী। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। নির্বাচন করবে নির্বাচন কমিশনার।’

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাকিস্তান ছাড়া কোথাও নেই। তত্ত্বাবধায়কের কথা ভুলে যান। আইনি মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না। বিএনপির অস্বাভাবিক আবদার পরিবর্তনে সাপোর্ট না দেওয়ার কারণে তারা নির্বাচন কমিশন চায় না।

কাদের বলেন, বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে, সেটা আমরা জানি। যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছেন, তাদেরও খবর আছে।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে, আওয়ামী লীগকে বাঁচাবে কে?

আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির পিতার অসমাপ্ত পরিকল্পনা একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে কাজ করুন। বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তূপের বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তখনই আমরা তাকে ১৫ আগস্টে হারালাম। বঙ্গবন্ধুকন্যা ফিরে আসার পর আবারও ঘুরে দাঁড়ালো বাঙালি।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই

তিনি বলেন, দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে শেখ হাসিনাকে হৃদয় দিয়ে মানুষ ভালোবাসে না। দেশের মানুষ বিশ্বাস করে, যতদিন বঙ্গবন্ধুকন্যা বেঁচে থাকবেন, ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে। সেজন্য দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, আপনাদের শুধু ভোটারদের কাছে যেতে হবে, কথা বলতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা