ছবি : সংগৃহিত
রাজনীতি
গণতন্ত্র মঞ্চ

২৫ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ

সান নিউজ ডেস্ক : ঢাকাসহ সারা দেশে আগামী ২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে সাত দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’।

আরও পড়ুন : আওয়ামী লীগ শেকড়ের অনেক গভীরের দল

সোমবার (১৬ জানুয়ারি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বিক্ষোভ সমাবেশে অংশ নেয়নি গণতন্ত্র মঞ্চের শরিক দল নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।

গণতন্ত্র মঞ্চের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১৪ দফা দাবি আদায়ে আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

আরও পড়ুন : গুলশানে গুলির ঘটনায় মামলা

এসময় আরও বক্তব্যে রাখেন—গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হোসেন রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাওসার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা