ছবি : সংগৃহিত
রাজনীতি
অনুতাপ করতে হবে

সংসদ থেকে পদত্যাগ ভুল সিদ্ধান্ত

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত ভুল এবং এজন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।

আরও পড়ুন : বিএনপি চক্রের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগ করলেন। আপনারা ৭ জন চলে গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। সংসদে আরও আছে বিরোধী দল। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান লবিস্ট নিয়োগ করে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সর্বশেষ আজ যুক্তরাষ্ট্র থেকে খবর এসেছে। গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ষড়যন্ত্রকারীদের জন্য।

আরও পড়ুন : বিএনপির এমপিদের পদত্যাগে যায় আসে না

তিনি বলেন, আজ বাংলাদেশের জন্য সুখবর। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্রেজারি নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশ সেখানে নেই।

সেতুমন্ত্রী বলেন, কিছুদিন আগে র‌্যাবের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর রহস্য বের হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। তারা লবিস্ট নিয়োগ করেছে। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি।

আমরা কারও ব্যাপারে নাক গলাই না। আমাদের ব্যাপারে মাথা ঘামান কেন। আমার মনে হয় বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। সামনে আরও বুঝতে পারবে।

আরও পড়ুন : সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

ওবায়দুল কাদের বলেন, তারা লবিস্ট নিয়োগ করেছে, তার নাম ক্যাড ম্যান। তিনি কিছুদিন আগে আল-জাজিরার কাছে বলেছেন, আমি লবি করেছি যুক্তরাষ্ট্রে-যুক্তরাজ্যে, যেন বাংলাদেশের র‍্যাব এবং পুলিশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র আমার কথা শুনেছে কিন্তু যুক্তরাজ্য শোনেনি। সে কথা স্বয়ং ওই লবিস্ট আলজিরাকে বলেছে। এসব কাহিনী আর কত?

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপি ক্ষমতা দখলের খোয়াব দেখেছিল। কিন্তু ১০ ডিসেম্বরের আগেই কী হল? পুলিশ তাদের কার্যালয়ে গিয়ে ১৬০ বস্তা, ডাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল পেল।

আরও পড়ুন : ১০ দফা ঘোষণা দিল বিএনপি

তারা (বিএনপি) সমাবেশের নামে পিকনিক পার্টি করতে চেয়েছিল। ঢাকায় আজ সমাবেশ। কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে ঢাকা সিটি আজ বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মীদের দখলে।

তিনি বলেন, বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পিকনিকের ব্যবস্থা করেছিল। তারা পিকনিক পার্টি ও নালিশ পার্টিতে পরিণত হয়েছে। প্রতিটি বিভাগীয় সমাবেশেও তারা পিকনিক করেছে। এতো টাকা আসে কোথা থেকে। কে যোগান দিচ্ছে টাকা। খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

জনসভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা