ঢাকা দক্ষিণ আ.লীগের সমাবেশ শুরু
রাজনীতি

ঢাকা দক্ষিণ আ.লীগের সমাবেশ শুরু

সান নিউজ ডেস্ক : দেশজুড়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ,নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ শুরু হয়েছে। এতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন : মির্জা ফখরুল ও আব্বাস গ্রেফতার

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নাট্যমঞ্চে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ চলছে।

আয়োজিত সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বীরবিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।

আরও পড়ুন : ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী সমাবেশে সভাপতিত্ব করবেন। সমাবেশের সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আরও পড়ুন : রিজভীসহ ৪৩৪ জন কারাগারে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আজহারুল ইসলাম।

আরও পড়ুন : পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা