রাজনীতি

মির্জা ফখরুল ও আব্বাস গ্রেফতার

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি প্রধান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনার নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

এর আগে শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কিনা তা বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছিলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদা...

হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

অনুপ্রবেশকালে ৩ মিয়ানমার সদস্য আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দ...

নোয়াখালীতে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্লাহ (৬০)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা