মির্জা ফখরুল ও আব্বাসকে তুলে নেওয়ার অভিযোগ
রাজনীতি

মির্জা ফখরুল ও আব্বাসকে তুলে নেওয়ার অভিযোগ

সান নিউজ ডেস্ক : গোয়েন্দা পুলিশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন : পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানমির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : রিজভীসহ ৪৩৪ জন কারাগারে

এছাড়া মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের অপর এক সদস্য শামসুদ্দিন দিদার।

মিডিয়া উইংয়ের সদস্যরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজানপুরের নিজ বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা সেটা জানি না।

আরও পড়ুন : সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা