রাজনীতি
গরু চুরির ঘটনায়

সেই ছাত্রলীগ নেত্রী বহিষ্কার

সান নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইমরান খান গুলিবিদ্ধ

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: ডেঙ্গুতে হু হু করে বাড়ছে মৃত্যু

প্রসঙ্গত, ধামরাইয়ে গরু চুরির সঙ্গে সম্পৃক্ততা থাকায় বুধবার (২ নভেম্বর) ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বাবলী আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: পলিশের কারণে চালের দাম বাড়ে

ঢাকার ধামরাইয়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসে তার নাম। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার চোরদের বরাত দিয়ে পুলিশ জানায়, চুরি করা গরু রাখা হতো ওই নেত্রীর হেফাজতে। পরে সেখান থেকে বিক্রি করা হতো। পুলিশের প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার (২ নভেম্বর) ভোরে ধামরাইয়ের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সৌদিতে হামলার খবরটি ভুয়া

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গরু চুরি মামলায় এরআগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বাবলী আক্তারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা