রাজনীতি
মানিকের ওপর হামলা

চার ছাত্রদল নেতা গ্রেফতার

সান নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) একেএম হাফিজ আক্তার।

আরও পড়ুন: বিমান এমডির কক্ষ থেকেই হয় প্রশ্নফাঁস

ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, বুধবার বিকালে রাজধানীর পল্টন এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

হাফিজ আক্তার আরও বলেন, বুধবার বিকালে পল্টন এলাকায় বিএনপির সমাবেশ ছিল। এ সমাবেশ থেকেই শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হচ্ছে বলেও জানান হাফিজ আক্তার। বলেন, হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: রুশ হামলায় ৫০ সেনা নিহত

এর আগে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, গ্রেফতার চারজন ছাত্রদলের বর্তমান ও সাবেক বিভিন্ন কমিটির নেতা। তারা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান ও মো. সাগর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা