আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

সান নিউজ ডেস্ক: সরকার নাকি জিয়া পরিবারকে নিয়ে আতঙ্কে ভুগছে— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবাই জানে জিয়া পরিবারের দুঃশাসন আর দুর্নীতির ইতিহাস। দুর্নীতি, লুটপাট, অপকর্মের জন্য এখন বিএনপির নেতাই নির্বাসনে। দেশে আসার সৎ সাহসও নেই।

আরও পড়ুন: জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দিতে হবে

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি। বিএনপির রাজনীতি হচ্ছে মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি। ৭৫' এর আগস্ট সাক্ষ্য দিচ্ছে কারা প্রতিহিংসার রাজনীতি করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রমাণ করে কারা প্রতিহিংসার রাজনীতি করে।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর সেতুভবনে ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এসব প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসের নাম হচ্ছে আওয়ামী লীগ। সবকষ্ট ভুলে উদার রাজনীতির ধারা সৃষ্টি করতে চায় বলেই পুত্র বিয়োগের শোকে সান্তনা দিতে খালেদা জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

বিএনপি নেতাদের এমন উদারতা কথা স্মরণ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তখন কি অমানবিক আচরণ করেছিলেন আপনারা?

তিনি আরও প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বেগম জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নির্বাচনকে সামনে রেখে, তখনো কি ভাষায় জবাব দিয়েছিলেন আপনারা? তারপরও বিএনপির সঙ্গে দু'দফা সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, আওয়ামী লীগ তখন দেশের ও জনগণের স্বার্থে বিএনপিকে উদারতা দেখিয়েছে। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাসায় থাকার ব্যবস্থা করেছে।

আরও পড়ুন: পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ২ দেশ

সবকিছুতে সরকারের দোষ খোঁজা আর দায় চাপানো বিএনপির অভ্যাস দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুদকের মামলায় সস্ত্রীক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এটি আইনগত প্রক্রিয়া, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, সরকার ও সরকারি দলের অনেকের বিরুদ্ধেও দুদক মামলা করেছে। কারো কারো বিরুদ্ধে তদন্ত চলছে এ ব্যাপারে দুদক স্বাধীন ভূমিকা পালন করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা