চলে গেলেন বিএনপি নেতা মসিউর রহমান
রাজনীতি

চলে গেলেন বিএনপি নেতা মসিউর রহমান

সান নিউজ ডেস্ক : চলে গেলেন না ফেরার দেশে বিএনপি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মসিউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আরও পড়ুন : বিএনপির দেশ চালানোর সুযোগ নেই

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ঝিনাইদহের নিজ বাসায় মারা যান।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মসিউর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম মসিউর রহমান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন : ভোলায় বিএনপি নেতাদের পোস্টার কাণ্ড

স্থানীয় বাসিন্দারা জানান, ঝিনাইদহের গীতাঞ্জলী সড়কের বাসায় মসিউর রহমান একাই থাকতেন। পরিবারের সবাই ঢাকায় থাকেন। আজ সকালে তিনি তার ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে জানান।

ড্রাইভারসহ অন্যরা এসে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা মসিউর রহমানকে বিছানায় পড়ে থাকতে দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মসিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সাবহি উদ্দিন আহমেদ আর নেই

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় মসিউর রহমানকে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জেলার উন্নয়নের জন্য মসিউর রহমানের অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়ে গেল বলে জানান ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু।

আরও পড়ুন : ঢাকা জেলা আ.লীগের কমিটি ঘোষণা

ঝিনাইদহে বেশির ভাগ উন্নয়ন মসিউর রহমানের হাত ধরেই হয়েছে জানিয়ে জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ বলেন, তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। জননন্দিত এ নেতার মৃত্যুতে বিএনপির অপূরনীয় ক্ষতি হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা