ভোলায় বিএনপি নেতাদের পোস্টার কাণ্ড
রাজনীতি

ভোলায় বিএনপি নেতাদের পোস্টার কাণ্ড

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে রফিকুল ইসলাম মমিন নামে ভোলা-২ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য এক প্রার্থীর বরিশাল গণ সমাবেশ সফল করার পোস্টারের উপর ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল

ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম মমিন এ অভিযোগ করেন।

তিনি বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পুলিশ কর্তৃক গুলি করে আব্দুর রহিম শাওন, ভোলা ছাত্র নেতা নুরে আলম, শাওন হত্যার প্রতিবাদ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৫ নভেম্বর বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।’

এ সমাবেশকে সফল করার লক্ষে ভোলা-২ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মমিন দৌলতখান ও বোরহানউদ্দিনের বিভিন্ন বাজারে পোস্টার লাগান।

আরও পড়ুন : গুলি করে কৃষক হত্যা, ২১ জনের যাবজ্জীবন

এসব পোস্টারের উপরেই তার প্রতিপক্ষ প্রার্থী হাফিজ ইব্রাহীমের পোস্টার লাগানো হয়। এ ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনায় দৌলতখান ও বোরহানউদ্দিনের সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় অনেক নেতাই বলছেন এটাকে নোংরা রাজনীতি বলে।

এ ঘটনাকে ঘিরে দৌলতখানে বিএনপির মমিন গ্রুপ ও হাফিজ গ্রুপের মধ্যে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের শঙ্কা রয়েছে।

আরও পড়ুন : প্রকল্পের কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ

এ বিষয় বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে একাধিক ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয় ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, যে কোন দলের প্রার্থীর পোস্টারের উপর পোস্টার লাগানো ঠিক না। তিনি বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলবেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা