আন্তর্জাতিক

সৌদিতে হামলার খবরটি ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইরান হামলার পরিকল্পনার খবরটি ভুয়া বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ‘এটি ভিত্তিহীন অভিযোগে ভরপুর।’

আরও পড়ুন:

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, সৌদি আরবের গোয়েন্দারা ইরানের হামলার পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অবহিত করেছেন।

তবে হামলার পরিকল্পনার দাবিটি পুরোপুরি অস্বীকার করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এ রকম ভুয়া খবর কিছু পশ্চিমা ও ইহুদিবাদীরা তৈরি করেছে। তারা ইরানের বিরুদ্ধে বিরূপ চিত্র তৈরি করতে চায় এবং বর্তমান বিশ্বের সঙ্গে ইরানের যে ভালো সম্পর্ক রয়েছে, সেটি তারা ধ্বংস করে দিতে চায়।

আরও পড়ুন:

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য জানানোর পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিবেশি দেশগুলো তাদের সেনাবাহিনীকে সতর্কতামূলক অবস্থানে রেখেছে।

এর আগে মঙ্গলবার ইরানকে হুঁশিয়ার করে দিয়ে যুক্তরাষ্ট্র জানায়, যদি সৌদি আরবের ওপর কোনও হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে কোনো দ্বিধা করবে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা