প্রতীকী ছবি
আন্তর্জাতিক

৬১ বছরে ৮৮ বিয়ে!

সান নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় কান নামের এক ব্যক্তি ৬১ বছরের জীবনে ৮৮ বার বিয়ে করেছেন। শুনতে অবাক লাগলেও এখনও বিয়ে করে চলেছেন ওই বৃদ্ধ।

আরও পড়ুন: অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

সম্প্রতি ৮৮তম বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। কান পেশায় কৃষক। থাকেন পশ্চিম জাভার মাজেলেংকা নামের একটি জায়গায়। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বার বার বিয়ে করার জন্য স্থানীয়রা তাকে ডাকেন ‘প্লেবয় কিং’ বা ‘নাগর রাজ’ বলে। তবে এ বার তিনি যাকে বিয়ে করেছেন, তিনি তার নিজেরই প্রাক্তন স্ত্রী। মাঝে বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও কৃষকের দাবি, স্ত্রী কিছুতেই ভুলতে পারছিলেন না তাকে। তাই আলাদা হওয়ার কিছু দিন পরই বিবাহবিচ্ছিন্না স্ত্রী ফের তার কাছে এসে দরবার করেন, বিয়ের অনুরোধ করেন। প্রাক্তন স্ত্রীর সেই অনুরোধ ফেলতে না পেরেই ফের বিয়ের সিদ্ধান্ত, দাবি বৃদ্ধের।

আরও পড়ুন: পুলিশ স্থাপনায় বিস্ফোরণে নিহত ৫

কান জানিয়েছেন, কোনো নারীর মন নিয়ে খেলা একেবারেই পছন্দ করেন না তিনি। ভালো লাগে না ব্যভিচারও। তাই কাউকে মনে ধরলে তাকে স্বীকৃতি দিতেই বিয়ে করে নেন তিনি। তার যখন ১৪ বছর বয়স, তখন বয়সে বড় এক মহিলার সঙ্গে বিয়ে হয়। বৃদ্ধের স্বীকারোক্তি, তখন তার আচরণ ভালো ছিল না।

তাই প্রথম স্ত্রী দু’বছরের মাথায় তাকে ছেড়ে চলে যান। আর তাতে মনোক্ষুন্ন হয়ে আধ্যাত্মিক জ্ঞান আহরণ করার দিকে মন দেন তিনি। ক্রমে সেই জ্ঞান এতই জোরালো হয়ে ওঠে যে, তার জোরেই তিনি চাইলেই যে কোনো নারী তার প্রেমে পড়ে যান। তবে কী সেই জ্ঞান, তা অবশ্য খোলসা করেননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা