আন্তর্জাতিক
ইউনেস্কোর প্রতিবেদন

সাংবাদিক হত্যার বিচার হয় না

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেগুলোর বেশিরভাগেরই কোনো বিচার হয় না।

আরও পড়ুন: জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দিতে হবে

বুধবার (২ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটি সংবাদমাধ্যম নিয়েও কাজ করে। ইউনেস্কো ২০২০-২১ সালের মধ্যে ঘটা ঘটনাগুলো নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। এই সময়ের মধ্যে নিজ দায়িত্ব পালনের জন্য হত্যার শিকার হয়েছেন ১১৭ জন সাংবাদিক। ৯১ জন কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তবে গত দশকের তুলনায় বিচার না হওয়ার বিষয়টি ৯ ভাগ কমেছে। এটিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। কিন্তু সংস্থাটি বলছে, এটি সহিংসতার কেন্দ্র বন্ধে পর্যাপ্ত না।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

ইউনেস্কোর মতে, সাংবাদিক হত্যার বিচার না হওয়ার বিষয়টি অগ্রহণযোগ্যভাবে এখনো ৮৬ ভাগ বিদ্যমান রয়েছে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ যথাযথ তদন্ত এবং এর সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর মহাপরিচালক আদ্রি আজুলে এক বিবৃতিতে বলেছেন, ততক্ষণ পর্যন্ত বাকস্বাধীনতা সুরক্ষিত হবে না যতদিন এত বেশি সংখ্যক মামলা অমীমাংসিত থাকবে। বিচার না হওয়ায় অনুসন্ধানীমূলক সাংবাদিকতায় এর প্রভাব পড়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা