আরব শীর্ষ সম্মেলন শুরু : আলজেরিয়ায় যাচ্ছেন না মরক্কোর বাদশাহ
আন্তর্জাতিক
আরব শীর্ষ সম্মেলন শুরু

আলজেরিয়ায় যাচ্ছেন না মরক্কোর বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ। আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে ।

আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর আগে জানিয়েছিলেন, তিনি চিকিৎসকের পরামর্শে এই সম্মেলনে যেতে পারছেন না।

মঙ্গলবার (১ নভেম্বর) দু'দিনের এই সম্মেলন শুরু হচ্ছে।

সোমবার (৩১ অক্টোবর) মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা জানান, বাদশাহ সম্মেলনে যাচ্ছেন না। এর কোনো কারণও জানাননি তিনি।

আরও পড়ুন : রুশ চুক্তি স্থগিত, বেড়েছে গমের দাম

সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে নাসের বুরিতা জানান, 'মরক্কোর বাদশাহ তার অনুপস্থিতি সত্ত্বেও গঠনমূলক কাজ অব্যাহত রাখার জন্য আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দিয়েছেন।'

শনিবার (২৯ অক্টোবর) উত্তর আফ্রিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আরব মন্ত্রি পর্যায়ের বৈঠকে আলজেরিয়ার চ্যানেলের মানচিত্রকে মরক্কো 'ভুল' হিসেবে অভিহিত করলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন : পরমাণু অস্ত্র ধ্বংসের বিপক্ষে যুক্তরাষ্ট্র

তবে আলজেরিয়ার চ্যানেলটি মানচিত্রটির ব্যবহারকে 'কারিগরি ত্রুটি' হিসেবে অভিহিত করে ক্ষমা চায়।

অবশ্য আলজেরিয়ার এই ব্যাখ্যায় মরক্কো সন্তুষ্ট হননি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা।

প্রসঙ্গত, পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে টানাপোড়েন রয়েছে। গত বছর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া।

আরও পড়ুন : গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর আগে জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে ভ্রমণ করতে নিষেধ করায় তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না। সূত্র : মিডল ইস্ট মনিটর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা