প্রতীকী ছবি
আন্তর্জাতিক

গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের মচ্ছু নদীতে একটি ঝুলন্ত সেতু ভেঙে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে । এছাড়া এখন পর্যন্ত প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ভারতে সেতু ভেঙে নিহত বেড়ে ৯১

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যায়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন। তাদের মধ্যে ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিবেশী দেশ থেকে মাদক পাচার হয়

সেতু দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪০ জন বলে জানানো হয়। পরে রাতেই তা সংশোধন করে ৯১ বলে প্রকাশ করা হয়। আর সোমবার সকালে নিহত বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনায় শিশু ও নারীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পানিতে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গেছে, শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন: দুঃখ প্রকাশ করল মিয়ানমার

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা