ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় নিহত বেড়ে ১৫১ 

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের কর্মকর্তারা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ঢাকা জেলা আ.লীগের কমিটি ঘোষণা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গভীরভাবে মর্মাহত। রোববার (৩০ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। তিনি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিশেষ করে টিনএজার এবং যারা ২০ বছরের নিচের বয়সী তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা যেন দ্রুত সুস্থ হয় সেই কামনাও করেন তিনি।

প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এক বিবৃতিতে আরও বলেছেন, ‘এটি সত্যিই দুঃখজনক’। ‘গতরাতে সিউলের কেন্দ্রস্থলে একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় ঘটে যা হওয়া উচিত ছিল না’।

আরও পড়ুন: ভোট চুরি-জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে

এদিকে, ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চোই সুং-বিওম বলেছেন, ১৯ জন বিদেশিসহ ১৫১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তিনি ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে বলেন, ৮২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, ‘হ্যালোইন উৎসবের সময় অনেক লোক মাটিতে পড়েছিলেন, এবং বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের অনেকেই একটি নাইটক্লাবের কাছে ছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: সাংবাদিকদের দুর্বলতা রয়েছে, পরিপক্বতা দরকার

তিনি জানান, নিহতদের মধ্যে অনেকেই নারী। যাদের বয়স ২০ বছরের কম। নিহতদের মধ্যে চীন, ইরান উজবেকিস্তান এবং নরওয়ের নাগরিকও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখের বেশি মানুষ সমবেত হয়েছিলেন। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা