সাংবাদিকদের দুর্বলতা রয়েছে, পরিপক্বতা দরকার
জাতীয়

সাংবাদিকদের দুর্বলতা রয়েছে, পরিপক্বতা দরকার

সান নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও লম্বা-চওড়া কথা বলে বেশ আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মাঝে বিরতি টেনে ফের আলোচনায় এলেন তিনি।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (২৯ অক্টোবর) ক্ষোভ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। তাদের আরও পরিপক্বতা দরকার বলেও মনে করেন তিনি।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ক্ষোভ প্রকাশ করেন ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন : চাকরিটাকে এবাদত মনে করেছি

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৬ তারিখ প্রেসক্লাব কলামিস্টদের একটি অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি তা মিডিয়ার হেড লাইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হেড লাইনে বলেছে, আমেরিকা যুদ্ধবাজ, এসব কথা আমার মুখেও আসেনি। কিন্তু ১৭টি মিডিয়া এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে এবং তাদের পরিপক্বতা দরকার। আপনারা সেভাবে নিউজ প্রকাশ করলে আমি খুশি হবো।

আরও পড়ুন : তরুণরাই আগামী দিনের নেতা

তিনি বলেন, যে সব সাংবাদিক এটা করেছেন তাদের জন্য লজ্জার বিষয়, আপনাদের জন্য দুঃখের বিষয়। আপনাদের সহকর্মীরা এরকম বানোয়াট তথ্য প্রকাশ করেছে। তারা হয়তো বাংলা বোঝেন না, না হয় ইচ্ছা করেই মিথ্যা প্রচারণা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিথ্যা প্রচারণার কারণে যেটি অসুবিধা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা তাদের শত্রু। এমনভাবে প্রচারণা করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের এখন গবেষণা করা উচিত, কেন এতো নিম্নমানের সাংবাদিকতা হলো।

আরও পড়ুন : বাংলাদেশ-মিয়ানমার বৈঠক রোববার

টুঙ্গিপাড়ায় সাবেক রাষ্ট্রদূতদের সংগঠনটির নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

মেসির বিশ্বরেকর্ডে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল আর্জেন্টিনা। জর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা