ঋষি সুনাক
আন্তর্জাতিক

বৃটিশ বৈদেশিক সহায়তা বন্ধ করার আভাস!

সান নিউজ ডেস্ক: আরও দুই বছরের জন্য বৈদেশিক সহায়তা বন্ধ রাখতে পারে যুক্তরাজ্য সরকার। শনিবার (২৯ অক্টোবর) দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন। যুক্তরাজ্য সরকার জাতীয় আয়ের শূন্য দশমিক পাঁচ শতাংশ বৈদেশিক সহায়তায় ব্যয় করে। কিন্তু দুই বছর আগে দেশটির সরকার বৈদেশিক সহায়তা ব্যয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কারণ কারোনা মহামারিতে সংকটে পড়ে যুক্তরাজ্যের অর্থনীতি।

যুক্তরাজ্যের ট্রেজারি মুখপাত্র জানিয়েছেন, শরতে এক বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সব ধরনের ব্যয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: চাকরিটাকে এবাদত মনে করেছি

এর আগে বৈদেশিক সহায়তা বন্ধের সময় ঋষি সুনাক অর্থমন্ত্রী ছিলেন। গত বছর তিনি বলেন, ২০২৪-২০২৫ সালে বৈদেশিক সহায়তা শূন্য দশমিক ৭ শতাংশে ফিরিয়ে আনা উচিত।

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস রাজার সঙ্গে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন: তরুণরাই আগামী দিনের নেতা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড বইয়ের পাতা এলোমেলো করে দিয়েছেন ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, প্রথম অশ্বেতাঙ্গ, প্রথম এশীয় বংশোদ্ভূত এবং প্রথম হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে যুক্তরাজ্য শাসন করবেন ঋষি। এছাড়া, বিগত ২০০ বছরের মধ্যে দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীও হয়েছেন ঋষি।

এর আগে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আধা ঘণ্টা যেতে না যেতেই পদত্যাগ করেন মন্ত্রিসভার নয়জন সদস্য।

আরও পড়ুন: জাতীয় পার্টি কারো ক্রীতদাস হবে না

৪২ বছর বয়সী সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন। ঋষি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা