জিএম কাদের
রাজনীতি

জাতীয় পার্টি কারো ক্রীতদাস হবে না

জামালপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি আর কারো ক্রীতদাস হবে না। কেউ যদি বন্ধুত্বের কথা বলে কাছে আসতে চায়, তখন ভেবে দেখবো।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

তিনি আরও বলেন, হাওয়া ভবনের দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে ২০০৮ সালে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ কথা রাখেনি। প্রথমে তারা জাতীয় পার্টিকে অঙ্গ সংগঠন মনে করতো, পরে চাকর ভাবা শুরু করে আর এখন মনে করে ক্রীতদাস! আওয়ামী লীগ সবকিছুই নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আমরা আর কারও দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুরের মির্জা আজম অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে জিএম কাদের এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন : সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশ সমুন্নত রেখেই উন্নয়ন

জিএম কাদের আরও বলেন, আমি প্রথম যখন বলেছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে, সরকার দেউলিয়া হচ্ছে—তখন শুনে অনেকেই হাসাহাসি করেছে। এখন সরকারের উপদেষ্টা বলছে টাকার অভাবে গ্যাস কিনতে পারবে না। প্রবাসীরা বিদেশ থেকে রক্ত পানি করে টাকা পাঠায়, আর আমরা আলোকসজ্জা করি, মূর্তি বানাই। যেখানেই যাই শুধু দেখি ফূর্তি আর ফূর্তি। দেখে মনে হয় সরকার ১২ মাসে ১০০ পার্বণ পালন করছে। অথচ দেশের মানুষ না খেয়ে জীবনযাপন করছে। ৭০-৮০ ভাগ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলের নেতারা একেকজন আঙ্গুল ফুলে গলা গাছ। তাদের সম্পদের হিসাব নাই। টাকা রাখার জায়গা নাই, বিদেশে পাচার করছে। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি টাকার মালিক হয়েছেন, জেলার নেতারা হয়েছেন শতকোটি টাকা মালিক। পূর্ব পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করেছিলো, আমরা স্বাধীন হলেও বৈষম্য থেকে মুক্তি পাইনি। স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তি বলে দেশের মানুষকে বিভাজনে রাখা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি।

আরও পড়ুন : বাংলাদেশ-মিয়ানমার বৈঠক রোববার

প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এটিইউ তাজ রহমান, ফকরুল ইমাম এমপি, আহসান আদেলুর রহমান এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান বস্তু প্রমুখ।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ জাকির হোসেন খান সম্মেলন সঞ্চালনা করেন।

পরে মোস্তফা আল মাহমুদকে জেলা জাতীয় পার্টির সভাপতি, আলহাজ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও কাজী খোকনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা