পুরনো ছবি
রাজনীতি

বিএনপির বোধোদয় হয় না

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশ। বাংলাদেশের শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিএনপি-জামায়াতের আমলে ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। দেশের ৩০ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৪ বছরে তা শতভাগ হয়েছে। তবু বিএনপির বোধোদয় হয় না।

আরও পড়ুন: গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।

আরও পড়ুন: শাকিব খানের পাশে সব সময় আছি

লোডশেডিং প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ আগামী নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে লোডশেডিং সমস্যার সমাধান হবে। বিদ্যুতের সংকট মূলত বৈশ্বিক সংকট। এতে আমাদের হাত নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্ব সংকটে পড়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেব রিজার্ভ নিয়ে মন্তব্য করেছেন। সরকার নাকি রিজার্ভ গিলে খেয়েছে। আমি যতটুকু জানি মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কী করে এমন মিথ্যা বলতে পারে আমার বুঝে আসে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা