বাস চাপায় শিশুসহ নিহত ৩ 
সারাদেশ

বাস চাপায় শিশুসহ নিহত ৩ 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁয়ে হানিফ কোচ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন মারা গেছে।

আরও পড়ুন : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সড়কের লক্ষীপুর বিলডাঙ্গী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

এলাকাবাসি সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি কে নিয়ে মা ও বাবা রোড মথুরাপুর থেকে মোটর সাইকেল যোগে লক্ষীপুর মাদ্রাসার দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন : পরিবর্তন দাবিতে নাগরিক সংলাপ

অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজ এর একটি কোচ বিলডাঙ্গী এলাকায় মোটর সাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হয়।

পরে এলাকাবাসি বাকি ২জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ পরে দুজনকে মৃত ঘোষনা করে।

আরও পড়ুন : ১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই মেয়েটির মা মারা যান। আর মেয়ে ও বাবা হাসপাতালে মারা যায়।

আরও পড়ুন : ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে

হাসপাতালে দুজনের মৃত্যু নিশ্চিত করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন বলেন, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনে মারা গিয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা