জাতীয়

দুঃখ প্রকাশ করল মিয়ানমার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে মর্টালশেল ও গুলি আসাসহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার। এমনটি জানিয়েছেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ।

আরও পড়ুন: আমরা শান্তি চাই, যুদ্ধ চাইনা

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা হতে বেলা পৌনে ৩টা পর্যন্ত টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপি সংলগ্ন সাউদার্ন পয়েন্টে অধিনায়ক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি ও বিজিপির অধিনায়ক পর্যায়ে বৈঠকে বাংলাদেশের পক্ষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার নেতৃত্ব ৭ সদস্যের প্রতিনিধি ও মিয়ানমার বর্ডার গার্ড বিজিপির ৭ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, পিইন ফিউর পুলিশ লে. কর্নেল ইয়ে ওয়াই শো।

২ বিজিবি ব্যাটালিয়ন সদরে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ বলেন, পতাকা বৈঠকে বাংলাদেশ-মায়ানমারের সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতি ছাড়াও অবৈধভাবে মায়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ও মাদক পাচার রোধ সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুটি বন্ধু প্রতিম রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পারিক যোগাযোগ আস্থা এবং নির্ভরতার পরিবেশ তৈরির জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, সীমান্ত এলাকায় ক্ষুদ্রাস্ত্র এবং ভারী অস্ত্রের ফায়ারিং, জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান কর্তৃক তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বৈঠকে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের ফলে চলমান সংঘাতের জের ধরে যাতে ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরে কোন গোলা পতিত না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বিজিপিকে আহ্বান জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সময়ে সীমান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেন বিজিপি প্রতিনিধি দল।বৈঠকে প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি আশা প্রকাশ করে যে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সঙ্কট জলদি সমাধান হবে এবং সীমান্তে চলমান বর্তমান উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিরসন হবে।

সেক্টর কমান্ডার আরও বলেন, পতাকা বৈঠকে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় দেশের অধিনায়ক একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অত্যন্ত শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিকেল পৌনে তিনটায় পতাকা বৈঠক শেষ হয়। বিজিপি প্রতিনিধিদল বেলা তিনটায় মিয়ানমারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা