জাতীয়

সংসদে শোক প্রস্তাব

সান নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সৈয়দা সাজেদা চৌধুরী, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জাতীয় সংসদের মহিলা আসন-১৯ এর নির্বাচিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানসহ সাবেক ৭ জনের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: আমরা শান্তি চাই, যুদ্ধ চাইনা

রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরুর পর এ শোক প্রস্তাব উপস্থাপন হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শোক প্রস্তাবে স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে হারিয়েছি৷ তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবককে হারালো ৷

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ব্রিটেনের দীর্ঘমেয়াদী রাজ্যশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ (পূর্ণ নাম-এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি উইন্ডসর)-কে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে পাঁচজন সাবেক মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন-সাবেক সংসদ সদস্য ও হুইপ অধ্যাপিকা খালেদা খানম, (সপ্তম জাতীয় সংসদ, মহিলা আসন-২৩), গিয়াস উদ্দিন আহমেদ, (নবম জাতীয় সংসদ, ময়মনসিংহ-১০ আসন), সাবেক উপ-প্রধানমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন, (প্রথম জাতীয় সংসদ, ঢাকা-৫ আসন এবং পঞ্চম জাতীয় সংসদ, রংপুর-৬ আসন), সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আবুল হাসনাত (চতুর্থ জাতীয় সংসদ, ঢাকা-৯ আসন) ও শাহানারা বেগম (দশম জাতীয় সংসদ, মহিলা আসন-৪৮)।

তাদের মৃতুতে জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। এছাড়াও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলি খান, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান, কিংবদন্তী গীতিকার, চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজাহারুল আনোয়ার, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ চিত্রশিল্পী সমরজিৎ রায়, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যনির্মাতা মাসুম আজিজ এবং কানিজ ফাতেমা আহমেদ এমপির মা জাকিয়া বেগম খানের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন স্পিকার।

আরও পড়ুন: প্রতিবেশী দেশ থেকে মাদক পাচার হয়

তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ে হতাহত, পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা