সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২ দিনে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবর।

আরও পড়ুন: হানিয়াকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

জানা যায়, মঙ্গলবার দেশটির রাজধানী দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে অবৈধ ভাবে থাকা বাংলাদেশিদের হদিশ পায় পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। তার মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিক। এর পরে তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার দেখানো হয়।

সংবাদ মাধ্যম জাগরন খবর জানায়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ সদস্যরা। ঐ সময় বাংলাদেশিদের সাথে ২ জন ভারতীয় দালালকেও আটক করা হয়।

এদিকে, সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা