সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তুরস্কে বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

আরও পড়ুন : মেক্সিকোতে প্লেন বিধ্বস্তে নিহত ৭

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, স্থানীয় সময় মঙ্গলবারের ওই শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি ওই দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই কারখানার সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই কারখানার ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

তিনি আরও বলেন, নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়।

সেখানে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিস্ফোরক কারখানার একটি সেকশনে আগুন লাগে। বিস্ফোরণে কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা