গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯
আন্তর্জাতিক

সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় দীপাবলি উৎসবের সময় মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে সরকার।

আরও পড়ুন : গুজরাট ট্র্যাজেডি, প্রধানমন্ত্রীর শোক

গ্রেফতারকৃতদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার ছাড়াও রয়েছেন সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার এবং তিনজন নিরাপত্তাকর্মী; যাদের দায়িত্ব ছিল ভিড় সামাল দেওয়া।

গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করার পর আমরা ৯ জনকে গ্রেফতার করেছি।

আরও পড়ুন : গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

আইজি অশোক যাদব আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। গাফিলতির জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন হতে জানা যায়, রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঝুলন্ত এই সেতুটি ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪১ জনে।

এছাড়া আহতও হয়েছেন আরও অনেকে। প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন : পরমাণু অস্ত্র ধ্বংসের বিপক্ষে যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, প্রায় ১৫০ বছর আগে নির্মিত মোরবির ঝুলন্ত এই সেতু ভারতের ঐতিহাসিক স্থাপনার তালিকায়ও রয়েছে।

গুজরাটের স্থানীয় নববর্ষ উপলক্ষে মেরামতের পর গত চারদিন আগে (২৬ অক্টোবর) সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়।

মোরবি পৌরসভার কর্মকর্তারা বলেছেন, যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল। স্থানীয় একটি বেসরকারি ট্রাস্ট সেতুটির মেরামত ও সংস্কার কাজ করেছে। কিন্তু রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ওই ট্রাস্ট সেতুটি খুলে দেয়।

ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা, ৩০৮ ধারা এবং ১১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল সংবাদ সম্মেলনে বলেন, ‘মোরবিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা সমবেদনা প্রকাশ করছি। সব অভিযুক্তদের বিরুদ্ধে আমরা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছি। উদ্ধারকাজ তত্ত্বাবধানে পুলিশ কাজ করছে।’

সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, যখনই আমাদের হাতে কোনো তথ্যপ্রমাণ আসবে, আমরা জড়িতকে গ্রেফতার করব। এরইমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা