প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনের শস্য রপ্তানিতে রুশ অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দরগুলোতে খাদ্যশস্য রপ্তানিতে ফের অবরোধ কার্যক্রম শুরু করেছে রাশিয়া। এর আগে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। খবর এপির।

আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১

শনিবার (২৯ অক্টোবর) ক্রিমিয়া উপকূলে হামলার পর এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে বিশ্বে ইউক্রেনের শস্য রপ্তানির পথ সহজ করার প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেলো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বৈশ্বিক ক্ষুধা ঝুঁকি বাড়ছে। কারণ বিশ্বের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউক্রেন।

আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে

বাইডেন আরও বলেন, এটা সত্যিই ভয়ঙ্কর। রাশিয়া যা করছে, তার কোনো সঠিকতা নেই।

জানা গেছে, কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ফের চালু করেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি। এবার সেই চুক্তি থেকে সরে এলো রাশিয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা