খালেদা জিয়া বাসায় ফিরলেন
রাজনীতি

খালেদা জিয়া বাসায় ফিরলেন

সান নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। বিকেল ৫টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি ।

সাবেক এই প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিকাল ৩ টায় সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১০ জুন দিবাগত রাত থেকে হার্টের সমস্যা নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার জানান, সংক্রমণ এড়াতে রিস্ক থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসায় প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখা হবে। জটিলতা দেখা দিলে হাসপাতালে আনা হবে।

আরও পড়ুন : আফগানিস্তানে ফের ভূমিকম্প

মেডিকেল বোর্ডের আরেক সদস্য এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়ার কিডনির জটিলতা কিছুটা সমাধান করা গেলেও, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখন বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, উনার ব্লিডিংয়ের চান্স, সিরোসিস অব লিভার সেটা কিন্তু রয়ে গেছে। এটার কোন চিকিৎসা হয়নি আমরা শুধু উনার বিডিং স্পট গুলোকে মাইগ্রেশন করে বন্ধ করে রেখেছি। সেগুলি গত ছয় মাসে কি অবস্থা হয়েছে আমরা কিন্তু ফলোআপ করতে পারিনি।

এখন কারিয়ার কন্ডিশনের জন্য ওনার ফলোআপ করাটা আরো রিস্কি হয়ে যাচ্ছে। তবে এখনও খালেদা জিয়ার ফ্লাই করার মত শারীরিক সক্ষমতা আছে। বিদেশে নিয়ে চিকিৎসা করলে হয়তো তিনি সুস্থ্য হয়ে উঠবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা