ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা
রাজনীতি
৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

সান নিউজ ডেস্ক : ১৯৪৯ সালের ২৩ জুন অর্থাৎ আজকের এই দিনে পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেন প্যালেসে প্রতিষ্ঠা লাভ করে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে চুয়াত্তর বছরে পা রাখছে বাংলাদেশের ক্ষমতাসীন দলটি ।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০

প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ৭৩ বছরের ইতিহাসে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭১’র মহান স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন ঐতিহাসিক এবং অনস্বীকার্য।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার টানা ২১ বছর পর নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতায় এসে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করতে সক্ষম হয় দলটি।

এ ছাড়াও ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে শাসনভার তুলে নিয়ে শক্ত হাতে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা আওয়ামী লীগের জন্য একটি বড় কৃতিত্ব এবং বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ডও বটে।

আরও পড়ুন : বন্যায় ৩৬ দিনে মৃতের সংখ্যা ৪২

তবে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্নের মুখে রয়েছে আওয়ামী লীগ সরকার।

আন্তর্জাতিক অঙ্গনে চাপে থাকাবস্থায়ও সফলভাবে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করলেও সেই বিতর্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি শাসক দলটি।

এই সময়ের মধ্যে অবশ্য ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণ, দিল্লির সাথে ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি, মেগা প্রজেক্ট মেট্রোরেলের দৃশ্যমান অগ্রগতিসহ দেশের অবকাঠামো উন্নয়নে নানা সফলতার দিক রয়েছে।

আরও পড়ুন : আসামে মৃতের সংখ্যা বেড়ে ৮৮

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ আওয়ামী লীগ এবং তার সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ উতরে আসছে ২৫ জুন জমকালো আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

পদ্মা সেতু নির্মাণ হওয়ায় পদ্মার ওপারের ২১ জেলার মানুষের জীবন মান উন্নয়নে তা ভূমিকা রাখবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন দেশ-বিদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ ও সুশীল সমাজ।

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ জুন) এক বাণীতে সকল নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : পরিবেশ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমাদের নেতাকর্মী ও সমর্থকরা লড়াই-সংগ্রাম ও মানুষের আস্থা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগকে জনমানুষের সংগঠনে পরিণত করে শক্তিশালী করেছে। দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরো গতিশীল হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা