পদ্মা সেতু আমাদের অর্জন না গৌরব
রাজনীতি

পদ্মা সেতু আমাদের অর্জন না গৌরব

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, পদ্মা সেতু আমাদের অর্জন না, আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা শেখ হাসিনার জয়লাভ।

আরও পড়ুন : বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে টি-শার্ট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের চাষাঢ়া এলাকায় টি-শার্ট বিতরণ করা হয়।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছেন বাংলাদেশ কারো পায়ে ভর করে দাঁড়ায় নাই। নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই। তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই দোয়া চাই।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটিকে আমরা আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আরো বেশি আনন্দপূর্ণ করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মনের ভেতরে চাপা কষ্ট রয়েছে। আমাদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনোসহ বিভিন্ন এলাকার মানুষ বন্যার পানিতে আজ ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন : সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, আমরা সবার কাছে আকুতি করে একটা মেসেজ দিতে চাই, যারা আমরা মোটামুটি স্বচ্ছল, আসেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই কথাটি যেন আমরা মানুষ হিসেবে প্রমাণ করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা