রাজনীতি

কাদের মির্জার অনুসারীদের তাণ্ডব

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৪ং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ সবুজ ও ইউপি সদস্য শেখ ফরিদ খোকনের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে এ ঘোষণা কার্যকর হবে। এর আগে সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভায় সকল ইউপি সদস্য একত্রিত হয়ে এ ঘোষণা দেন।

হামলার প্রতিবাদে আয়োজিত সভায় চরকাঁকড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন শাহেদ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

এ সময় আরও বক্তব্য রাখেন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উল্যাহ লিটন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত উল্যাহ রাসেল, ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন, ৮ নম্বর সদস্য বাহার উল্যাহ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন সৌরভসহ সংরক্ষিত নারী ইউপি সদস্যরা।

সভায় বক্তরা ৪ং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ সবুজ (৫০) ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ খোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সাথে হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন এবং শপথ করেন।

আরও পড়ুন: কাদের মির্জার অনুসারীদের তাণ্ডব

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের উপর হামলাকারীরা কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। তাদের ভয়ে কেউ এলাকায় মুখ খুলে কথা বলতে সাহস সাহস পায় না।

এ বিষয়ে জানতে চাইলে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিন ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর হবে। এ বিষয়ে পরিষদের সকল সদস্য সভায় একমত পোষণ করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।

আরও পড়ুন: ভারত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল!

উল্লেখ্য, গতকাল সোমবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী বিল্লা বাড়ির সামনের সড়কে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ সবুজের ওপর এ হামলা চালায়। হামলার শিকার মো.হানিফ সবুজ (৫০) উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী।

অপরদিকে, হামলাকারী আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক সবুজ ও তাদের সমর্থকরা মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী।

আরও পড়ুন: স্ত্রী চাকরি পাওয়ায় হাত কেটে নিলেন স্বামী

হামলার শিকার ইউপি চেয়ারম্যান হানিফ সবুজ অভিযোগ করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য খোনকসহ আমি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের হই। বের হলে আমি দেখি মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী ফখরুল ইসলাম সবুজ ও তার ভাতিজা, ইউপি সদস্য সবুজ এবং তার ভাই রনি এবং প্রদীপ, দুলাল, সাইফুল ইসলাম, লাভলুসহ ২০-৩০ জন ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ওঁৎ পেতে আছে। ওই সময় তারা উল্টো পথে গিয়ে বিল্লা বাড়ির সামনে আমার গতিরোধ করে আমার ওপর হকিস্টিক, লোহার রড, হাতুড়ি দিয়ে অতর্কিত আক্রমন চালিয়ে আমার একটি পা, বুকের পাজর ভেঙ্গে দেয় এবং মাথা ফাটিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাদের মির্জা অনুসারী আওয়ামী লীগ নেতা মো. ফখরুল ইসলাম সবুজ ও ইউপি সদস্য মো. ওমর ফারুক সবুজ অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তারা এ হামলার সঙ্গে জড়িত নয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব

অভিযোগের বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসভি করেননি। আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

কে হবেন বিএনপির মহাসচিব? যা জানালেন রিজভী

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্...

আমদানি বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানু...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী...

সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার 

সাভারে পৃথক স্থানেন অভিযান চালিয়ে মা-ছেলেসহ পেশাদার ৩ মাদক কারবারীকে গ্রেপ্তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা