রাজনীতি

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় ফখরুলের শোক

ঠাকুরগাঁও প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিষ্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘটনার জন্য সরকারের ব্যর্থতাই দায়ী।

রোববার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ওই ঘটনায় শোক প্রকাশ করেন ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, যদি একটি কনটেনাইনার ডিপোতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে যে কোন দুর্ঘটনা মোকাবেলায় ভূমিকা রাখা যায়না। এই সরকার পোর্ট নিয়ে শুধু উন্নয়নের কথা বলে,কিন্তু বাস্তবে এই ঘটনাই প্রমাণ করে তারা (আওয়ামী লীগ) উন্নয়নের নামে মিথ্যাচার করছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এই ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারছে না।নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। এই সরকার জনগনের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেই সাথে উন্নয়নের জন্য একটি আধুনিক কনটেইনার পোর্ট তৈরী করতেও তারা ব্যর্থ হয়েছে। সর্বোপরি এই সরকার সবক্ষেত্রেই ব্যর্থ সরকার হিসেবে প্রমাণিত হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাধারণ সম্পাদক ফয়সল আমিন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা