রাজনীতি

কিরনকে অবরুদ্ধ করে রাখায় দিপুর প্রতিবাদ

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরণের নির্বাচনী এলাকা শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের তার সখিপুরের বালার বাজারস্থ বাসায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক অবরুদ্ধ করে রাখাসহ নানাভাবে হয়রানির প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু।

আরও পড়ুন: ফের স্কুলে গোলাগুলি, নারী নিহত

একই সাথে তিনি চরসেনসাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান বালা’র গ্রেফতারে নিন্দা ও ১৮ জন দলীয় নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ্যাড. মনিরুজ্জামান খান দিপু বলেন, গত সোমবার শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণের বাসায় জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শহাদাৎবার্ষিকীর অনুষ্ঠানে তাকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক অবরুদ্ধ করে রাখা সহ নানানভাবে হয়রানি করা হয়। এছাড়াও পরে চরসেনসাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান বালা’কে গ্রেফতার করা হয় এবং ১৮ জন দলীয় নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেয়া হয়। তাই কোনো কারণ ছাড়াই এসব ঘটনা করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার মনে হচ্ছে বর্তমান সরকার মামলা হামলা করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তবে সরকারের সে আশা পূরণ হবে না।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

তিনি আরও বলেন, দ্রব্য মূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াঊর রহমানের শহাদাৎবার্ষিকীর দোয়া ও আলোচনা অনুষ্ঠানেও বাধা দিচ্ছে এবং দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। তাই এসব অগণতান্ত্রিক আচরণ ছেড়ে সরকারকে গণতান্ত্রিক পথে আশার আহবান জানাাই। না হয় সব গণতান্ত্রিক দল ও মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলবে। কারণ দেশের মানুষ এখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা