বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ( ফাইল ছবি )
রাজনীতি

সরকার পদত্যাগের আন্দোলনে কোমর বেঁধে নামতে

সান নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। কিন্তু তার আগে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগের আন্দোলনে সবাইকে কোমর বেঁধে নামতে হবে।

আরও পড়ুন: ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

রোববার (২৪ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, এটা জীবন-মরণের প্রশ্ন। আমাদের স্বাধীনতার, সার্বভৌমত্বের ও ভোটের প্রশ্ন। এগুলোর সুরক্ষার জন্য এবার জীবন পণ করে আমাদের রাস্তায় নামতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে যদি জাতীয় সরকার হয় সেই সরকার নেকড়ের ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, কেউ-কেউ বলেছেন নির্বাচনের আগে জাতীয় সরকার। কার অধীনে জাতীয় সরকার হবে এটা তো বলেন না? তার মানে বোঝাতে চাচ্ছেন শেখ হাসিনার অধীনে? নিরীহ প্রাণী ছাগল, মুরগির নিরাপত্তার দায়িত্বে যদি আপনি নেকড়েকে রাখেন এটা যেমন হাস্যকর শোনা যায়, শেখ হাসিনার অধীনে জাতীয় সরকার ও তার অধীনে নির্বাচন এটা তো নেকড়ের বন পাহারা দেওয়ার মতো ঘটনা।

নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেন রিজভী।

আরও পড়ুন: নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক মৃত্যু

তিনি বলেন, ঘটনায় জড়িতরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। আর আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের। গ্রেফতার করা হয়েছে নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুলকে। এখন আমার কাছে মনে হয় যদি কেউ আমাশয়, কলেরায় মারা যায়, অভিমানে কেউ যদি আত্মহত্যা করে এসব মৃত্যুর জন্যও বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেবে।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা