রাজনীতি

অস্থিতশীল পরিস্থিতি সৃষ্টি করাই বিএনপির উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি একেক সময় একেক কথা বলে। দেশের মধ্যে অস্থিতশীল পরিস্থিতি সৃষ্টি করাই বিএনপির মূল উদ্দেশ্য ৷

সোমবার (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব বলেন তিনি।

আরও পড়ুন: দখল মীমাংসায় ঘুষ চাইলেন ওসি, আদালতে মামলা

দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন করছে, বিএনপির এমন বক্তব্যের বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, সপ্তাহ খানেক আগেও বিএনপি বলেছিল এই অধিবেশনেই ইসি গঠনে আইন করা সম্ভব। সরকার চাইলে এই অধিবেশনেই আইন করতে পারে। এখন আইনমন্ত্রী যখন বিলটি সংসদে তুললেন, তখন তারা বলছেন তড়িঘড়ি করে আইন করা হচ্ছে।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এ দেশে সুষ্ঠু রাজনীতি কখনই চায় না। তারা নিজেরাও জানে না তারা কখন কী চায়। তাদের উদ্দেশেই হচ্ছে যে কোনো ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ও সরকারকে বিব্রত করতেই নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা