রাজনীতি

বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষানটেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর আগে ২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল অবরোধে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার (১০ জানুয়ারি) ঢাকার ৯ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন চন্দ্র, মো. জসিম, মো. আমিনুল ইসলাম, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহিদ, মহসিন ও লিটন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার জানান, ১০ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরণ আইনের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে কারাদণ্ড দেয় আদালত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা