রাজনীতি

ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ক্ষমতা টলোমলো বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে তাতে কোনো কাজ হবে না। তাদেরকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি। এ সময় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তাদের বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ও মতের মানুষরা বসবাস করছে বন্দি শিবিরে অবস্থান করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতনের এক বিপদজনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, শাসকগোষ্ঠীর হিংস্র দানবেরা রক্তের নেশায় সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। আওয়ামী লীগ সহিংস সন্ত্রাসে উৎসাহী একটি দল। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা