রাজনীতি

তিনি বিএনপির না শামীম ওসমানের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের কথিত গডফাদার শামীম ওসমানের লোকজন তার (তৈমূর আলম খন্দকার) পাশে আছে। তিনি বিএনপির প্রার্থী না, সেলিম ওসমান ও শামীম ওসমানের প্রার্থী।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বন্দরে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে তিনি একথা বলেন।

আইভী বলেন, যেহেতু নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে, তিনি বিএনপির প্রার্থী হলে দলের প্রতীক পেতেন। তিনি যেহেতু ধানের শীষ প্রতীক পাননি সেহেতু তিনি বিএনপির প্রার্থী নন। তার চারপাশে বিএনপির লোকজন আছে। গতকাল জাতীয় পার্টির লোকজনও তার সঙ্গে যোগ দিয়েছে।

আইভী আরও বলেন, নারায়ণগঞ্জে যত জল্পনা কল্পনাই হোক না কেন দিন শেষে ভোট শান্তিতেই হয়। আমি আশা করি ১৬ তারিখ এখানে শান্তিপূর্ণ ভোট হবে। মানুষ আমাকে ভোট দেবে এবং আমি জয়যুক্ত হবো।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, জাতীয় নির্বাচনের মুডে আমি নেই। স্থানীয় সরকার নির্বাচনের মুডে আছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়েই কথা বলতে চাই। আমার অনেক কাজ চলমান। আমি চাই আমার চলমান কাজগুলো শেষ হোক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা