রাজনীতি

জাতীয় পা‌র্টির ঢাকা মহানগর উত্ত‌রে আহ্বায়ক ক‌মি‌টি

নিজস্ব প্রতিবেদক: ডিএনসিসি কাউন্সিলর মো. শফিকুল ইসলাম সেন্টুকে আহ্বায়ক ও মো. জাহাঙ্গীর আলম পাঠানকে সদস্য সচিব জাতীয় পা‌র্টি মহানগর উত্ত‌রে আহ্বায়ক ক‌মি‌টি গঠন ক‌রে‌ছেন দল‌টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের।

বৃহস্প‌তিবার (৬ জানুয়ারি) রা‌তে দ‌লের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পা‌র্টির চেয়ারম‌্যান জিএম কা‌দের ও দ‌লের মহাস‌চিব অ‌্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এ ক‌মি‌টি অনু‌মোদন দেন।

তবে আগামী ৬০ দিনের মধ্যে মহানগর উত্তর এর আওতাধীন সকল থানা কমিটির সম্মেলন সম্পন্ন করে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর সম্মেলনের মাধ‌্যমে নতুন ক‌মি‌টি গঠ‌নের শর্ত দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গে‌ছে, ঢাকা বিভা‌গের সাংগঠ‌নিক ক‌মি‌টির দা‌য়িত্বপ্রাপ্ত প্রধান বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সুপা‌রিশ পে‌য়ে দ‌লের চেয়ারম‌্যান ও মহাস‌চিব নতুন ক‌মি‌টি অনু‌মোদন দেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করার সুপা‌রিশ ক‌রেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি। একইস‌ঙ্গে মহানগর উত্ত‌রের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টুকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম পাঠানকে সদস্য সচিব করে ১৬৪ জন বি‌শিষ্ট আহ্বায়ক কমিটি গঠ‌নের প্রস্তাবনা দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা