রাজনীতি

নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল না

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য মানুষদের কমিশনে রাখতে হবে। ইউপি নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল না।

রোববার (৯ জানুয়ারি) নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের আট সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, দলটির মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্ত্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন হওয়া প্রয়োজন। সার্চ কমিটি গঠন না করে আইন প্রণয়ন দরকার।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য কোনো নাম প্রস্তাব করা হয়নি। সেই সঙ্গে সিটি করপোরেশনের নিচে কোনো নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা