জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের
রাজনীতি

শর্তহীন হাফ ভাড়া নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শুধু রাজধানী নয়, সারাদেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হাফ ভাড়ার জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, ছাত্রদের হাফ ভাড়ার আন্দোলন যৌক্তিক। ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষ রাজধানীর সড়কে আটকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু কারো যেনো কিছুই করার নেই। ছাত্রদের হাফ ভাড়ার দাবিতে কোন শর্ত গ্রহণযোগ্য নয়।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে ব্যারিস্টার খাজা তানভির আহমেদ এর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের স্বাগত জানান। পরে স্বাগত বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের চলমান ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। তেলের দাম বাড়ার পর থেকে সরকারের সাথে আলোচনায় যে হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে, শ্রমিকরা তার চেয়েও বেশি ভাড়া আদায় করছে। অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে দেয় সিএনজিচালিত বাসেও। প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করে পথে নামিয়ে দিচ্ছে শ্রমিকরা।

তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা এক শ্রেণির নেতার কাছে জিম্মি হয়ে আছে। সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে পরিবহন মালিকদের সাথে আঁতাত করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। সরকার জনগণের পক্ষে কাজ করছেনা, সাধারণ মানুষ মনে করছে সরকারও পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

এসময় সড়ক পথের চাঁদাবাজি বন্ধ করতে সরকারের প্রতি আহ্‌বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টির জন্য সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাই প্রতিদিন বিশিষ্টজনরা জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিচ্ছেন।

তিনি বলেন, জাতীয় পার্টি স্বার্থের রাজনীতি করেনা, জাতীয় পার্টি দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করছে। ১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি মানুষের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে পারেনি। দেশের মানুষ বলতে শুরু করেছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। তারা জাতীয় পার্টিকেই আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, তিনশো আসনেই প্রার্থী দিতে কাজ করছে জাতীয় পার্টি। তাই সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক ভালো তারাই জাতীয় পার্টির মনোনয়ন পাবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জোটের কথা ভুলে কাজ করুন, কারো সাথেই জোট হবে না। জাতীয় পার্টি এককভাবেই নির্বাচনে অংশ নেবে। দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার খাজা তানভির আহমেদ, সামছুল ইসলাম মজুন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুরু, নোয়াখালী নেতৃবৃন্দের মধ্যে বোরহান উদ্দিন আহমেদ মিঠু, মোঃ নজরুল ইসলাম, মোসাদেক্কুর রহমান, মোঃ আব্দুল হাকিম, কবির উদ্দিন সেন্টুসহ অনেকেই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা