জিএম কাদের (ফাইল ছবি)
জাতীয়

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক

সান নিউজ ডেস্ক: করোনাকালে টিকা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীন সরকার ও সে দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক।

আরও পড়ুন: রসিক নির্বাচনের তফসিল ঘোষণা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় তার সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেং উই এবং ফেং জিজিয়া।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন চীনা কূটনীতিকরা।

আরও পড়ুন: ইমরানের ওপর হামলা সাজানো নাটক

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি ও বিশেষ দূত মাসরুর মওলা।

সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দুটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বস্ত বন্ধু হিসেবে।

আরও পড়ুন: আমি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি

লি জিমিং আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উদ্যোগী হয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেন। এখনো চীনের সাধারণ মানুষ পল্লীবন্ধুকে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বনন্দিত হিসেবেই জানেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা